যৌথবাহিনীর অভিযানে আটকের পর কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়েছে।
এতে হত্যা ও হেফাজতে নির্যাতন এবং মৃত্যুর ঘটনায় কঠোর নিন্দা জানানো হয়েছে।
এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় স্থানীয় ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি এই ঘটনা তদন্তে একটি উচ্চ পদস্থ কমিটি গঠন করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়ে আরও বলেছে, তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































