ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ৭০০ জনের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীগোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে ৭০০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মুখাপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত রোববার থেকে রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে গোমায় এ পর্যন্ত আহত হয়েছেন ২ হাজার ৮০০ জন।

এরইমধ্যে এম২৩ বিদ্রোহীগোষ্ঠী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা দখলে নিয়েছে। তারা এখন দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে এগোচ্ছে।

এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৩ শান্তিরক্ষী নিহতের কথা জানায় জাতিসংঘ।

এম২৩ বা মার্চ ২৩ কঙ্গোর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী। এটি এক সময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করত। তবে ১০ বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায়। ২০২২ সাল থেকেই এম২৩ বিদ্রোহীগোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চলতি বছরের শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম২৩ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতের কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ৭০০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫