একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। টসে হেরে চিটাগাং কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে।
চলমান বিপিএলে টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এরপরই টানা দুই ম্যাচে হারের তিতো স্বাদ ভোগ করেছে বসুন্ধরা গ্রুপের দলটি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের দশম ম্যাচে চিটাগং কিংসের মুখোমুখি রংপুর।
রংপুর আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। আজকের ম্যাচ জিতলে কোনো হিসাব-নিকেশ ছাড়াই প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হবে রংপুরের।
টেবিলের শীর্ষে থাকা রংপুরের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। ৯ ম্যাচে ১০ পয়েন্টের মালিক চিটাগং আছে টেবিলের ৪ নম্বরে।
রংপুর রাইডার্স একাদশ: স্টিভেন টেলর, সৌম্য সরকার, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, ইরফান শুক্কুর, নাহিদ রানা, রকিবুল হাসান ও আকিফ জাভেদ।
চিটাগং কিংস একাদশ : পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ মিঠুন, লাহিরু মিলানথা, রাহাতুল ফেরদৌস, খালেদ আহমেদ, বিনুরা ফার্নান্দো, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।