ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ট্রেনের টিকিট কেটে বিআরটিসি বাসে যাচ্ছেন যাত্রীরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

যেসব যাত্রী আগাম টিকিট কেটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে হাজির হয়েছেন তাদের বিআরটিসির বাসে করে গন্তব্যে পাঠানো হচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনের বাইরে থেকে এসব বাস ছাড়ছে। ট্রেনের টিকিট দেখিয়ে যাত্রীরা এসব বাসে যেতে পারছেন।

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট চলছে। এ কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনের বাইরে বিআরটিসির অন্তত ১০টি বাস অপেক্ষা করতে দেখা যায়। ট্রেনের টিকিট দেখে এসব বাসে যাত্রী তোলা হচ্ছে।

সেখানে বাসের ব্যবস্থাপনায় থাকা কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়তে দেখা যায়।

সকালে স্টেশনে এসে যাত্রীরা দেখেন ট্রেন চলছে না। এজন্য আগাম টিকিটও সংগ্রহ করেছিলেন। পরে জানতে পারেন তাদের জন্য বাসের ব্যবস্থা রয়েছে। রেলকর্মীদের ধর্মঘটের মধ্যে মঙ্গলবার সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, তারা ট্রেন চালক ও অন্যদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং সৌহার্দপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চান।

রেল উপদেষ্টা বলেন, ট্রেনের টিকিট কেনা যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিছু রুটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইতোমধ্যেই আন্দোলনরত কর্মীদের দাবি পূরণ করেছেন, তারপরও তারা কর্মবিরতি পালন করছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনের টিকিট কেটে বিআরটিসি বাসে যাচ্ছেন যাত্রীরা

আপডেট সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫