ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।  তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, রবিবার (২৬ জনুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  সাবেকে এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এই মামলায় তাকে সোমবার (২৭ জনুয়ারি) আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।

দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫