ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিসে কেমন সাড়া ফেলল অক্ষয়ের ‘স্কাই ফোর্স’?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

বিগত কয়েক বছর ধরেই বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছেন না বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। অভিনেতার একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। তাই অক্ষয়ের সফল জনরা দেশভক্তির ওপরেই তাকিয়ে রয়েছেন। মুক্তির প্রথম দিন আশার আলোও দেখিয়েছে স্কাই ফোর্স।

দুই সংখ্যার আয় স্পর্শ করেছে এটি। তবে দ্বিতীয় দিন আয় কমে গেছে অনেক।

২৪ জানুয়ারি মুক্তি পেয়েছে স্কাই ফোর্স। আর প্রথমদিনই জমিয়ে ব্যবসা করল অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মুক্তির দিন ১১ কোটি ২৫ লাখ টাকা ঘরে তুলল ভারতীয় এয়ার ফোর্সের বীরগাঁথা নিয়ে নির্মিত এই সিনেমা। সাম্প্রতিক সময়ে অক্ষয়ের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর তুলনায় যা বেশ আশা জাগানিয়া। তবে দ্বিতীয় দিনই আয়ের অঙ্ক নেমে গেছে অনেক। সর্বশেষ পাওয়া তথ্যমতে, দ্বিতীয় দিন সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২.৭৯ কোটি।

যার ফলে দুই দিনে বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৪ কোটির বেশি।

এদিকে, দর্শক সমালোচকদের কাছেও মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে অক্ষয়ের স্কাই ফোর্স। কারো মতে, বেশ ভাল এন্টারটেইনিং প্যাকেজ এটি। কেউ কেউ আবার বলছেন ভিন্ন কথা। তাদের মতে, অক্ষয়ের এই সিনেমাও বক্স অফিসে সফলতা দেখবে না।

এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন বীর পাহাড়িয়া। বলিউড অভিনেত্রী জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই তিনি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। পাশাপাশি সারা আলি খানের সঙ্গে বর্তমানে তাঁর প্রেমচর্চা শোনা যাচ্ছে। ‘স্কাই ফোর্স’-এ ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। বীর এবং অক্ষয় তখন দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যান, সেই সময় নিখোঁজ হয়ে যান বীর। সিনেমাটিতে বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান, যিনি সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়ের বিশ্বাস বেঁচে আছেন বীর এবং তাকে ফেরানোর মিশনে নামতে দেখা যায় অক্ষয়কে।

স্কাই ফোর্স ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেমের উদযাপন নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা যা প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক। ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘স্কাই ফোর্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বক্স অফিসে কেমন সাড়া ফেলল অক্ষয়ের ‘স্কাই ফোর্স’?

আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫