ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খাদের কিনারায় থাকা ম্যানসিটির শেষ সুযোগের অপেক্ষায় গার্দিওলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

রাতে পার্ক ডে প্রিন্সেসে ২ গোলে এগিয়ে থেকেও হারের মুখ দেখতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ৪-২ গোলের হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের এক পা দূরে আছে দলটি। অবশ্য দলটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যাওয়ার শেষ সুযোগ দেখছেন লিগপর্বের শেষ ম্যাচে।

চ্যাম্পিয়ন্স লিগের সাত রাউন্ড শেষে ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থান ২৫এ। শেষ রাউন্ডে ইতিহাদে ক্লাব ব্রাগার বিপক্ষে জিততেই হবে সিটিজেনদের। অন্যকোনো ফলাফলে একমাত্র পথ আসর থেকে বিদায়।

ম্যাচের পর গার্দিওলা সংবাদমাধ্যমে বলেছেন, ক্লাব ব্রাগার বিপক্ষে শেষ ম্যাচে আমাদের আরেকটি সুযোগ আছে। যদি আমরা সেটি না করতে পারি তাহলে আমরা আসলে এ আসরের যোগ্যই না। পরবর্তী লিগ ম্যাচে আমাদের চেলসির বিপক্ষে লড়তে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।

আজকে রাতে পিএসজি আমাদের চেয়ে ভালো ছিল। তাদের অভিবাদন, তবে আমাদের ভাগ্য মেনে নিতে হবে। মূল জায়গাগুলোতে তারা আক্রমণাত্মক ছিল। আমাদের এর থেকে বেরিয়ে এসে আরও ভালো করতে হবে।

গার্দিওলা বলছেন, যখন তাদের কাছে বল ছিল তারা ঠিকঠাক করেছিল, কিন্তু আমরা সমস্যা তৈরি করেছি। ২-০তে এগিয়ে যাওয়ার পর বিশেষ করে ২-১ হওয়ার পর আমরা খেলতে পারিনি। আপনাকে বল নিয়ে খেলতে হবে এবং সেখানে আমরা ব্যর্থ হয়েছি।

পিএসজির মাঠে ম্যানসিটি শেষ ৩৭ মিনিটে হজম করেছে ৪ গোল। দুদল মিলিয়ে গোল করেছে মোট ৬টি, যার সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশ আর ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে লিড নেয়া ম্যানসিটি এরপর দেখেছে পিএসজির দুর্দান্ত ফিরে আসা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খাদের কিনারায় থাকা ম্যানসিটির শেষ সুযোগের অপেক্ষায় গার্দিওলা

আপডেট সময় : ০২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫