অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যা নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে তার ভক্ত ও সমালোচকদের মধ্যে। ‘ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাইবিরোধী শক্তি’ শিরোনামের ওই পোস্টে তিনি দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন নিজের চিন্তার কথাও।
সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের দিন-রাতের কাজগুলোর আমলনামা নিয়ে জনগণের সামনে আসব। কিন্তু আপনারা জুলাইবিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকরা পালাবেন কোথায়? আপনাদের আমলনামাও আমরা রাখছি। ভাবাদর্শ আর ভিনদেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে, এটার জবাব দিবে জনগণ! সময় থাকতে মিত্রদের জড়ো করুন এবং শত্রুদের চিহ্নিত করুন।
মাহফুজ আলমের এই ফেসবুক পোস্ট দেশের পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার কথাগুলো শুধু ফেসবুকেই সিমাবদ্ধ থাকেনি, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিসের ইঙ্গিত দিলেন তিনি? এই প্রশ্ন সবার মনেই জাগছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































