ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় পলক-সাদেক দুই দিনের রিমান্ডে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেম এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মোহাম্মদ পুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনছান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

হত্যাচেষ্টা মামলায় পলক-সাদেক দুই দিনের রিমান্ডে

আপডেট সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫