ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইরানের সুপ্রিম কোর্টের দুই বিচারককে গুলি করে হত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

ইরানের রাজধানী তেহরানে  বন্দুকধারীর গুলিতে সুপ্রিম কোর্টের দুই বিচারক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক বিচারক আহত হয়েছেন। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

বলা হয়, শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানে সুপ্রিম কোর্ট সদর দফতরের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারীও আত্মহত্যা করেন।

ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সকালে সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস থাকা দুই সাহসী বিচারককে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের ৩৯ নম্বর শাখার প্রধান হোজ্জাতুলইসলাম আলী রাজিনি এবং ৫৩ নম্বর শাখার প্রধান হোজ্জাতোলেসলাম মোহাম্মদ মোকিসেহকে হত্যা করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর বিচার বিভাগ জানিয়েছে, সশস্ত্র হামলাকারী সুপ্রিম কোর্টে কোনো অভিযোগ দায়ের করেনি বা তার বিরুদ্ধে আদালতে কোনো মামলাও ছিল না।

৭১ বছর বয়সি আলী রাজিনিকে এর আগে ১৯৯৮ সালের জানুয়ারিতে হত্যার চেষ্টা করা হয়। তবে সেই যাত্রায় তিনি বেঁচে যান। একাধিক মোটরসাইকেল আরোহী তার গাড়িতে একটি চৌম্বকীয় বোমা লাগিয়ে দেয়। হামলায় তিনি আহত হয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের সুপ্রিম কোর্টের দুই বিচারককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫