ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলারকে মোটা বলায় বরখাস্ত ফুটবল ফেডারেশন প্রধান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

সম্প্রতি বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ফুটবল বিশ্ব। এবার এক দৃষ্টান্ত স্থাপন করেছে ফিফা। পানামার এক নারী ফুটবলারকে দেশটির ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াস চেহারা নিয়ে কটাক্ষ করেছেন। পরে এই ঘটনায় তাকে বরখাস্ত করেছে ফিফা।

পানামার জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে ২০২৩ সালের মার্চে অশোভন মন্তব্য করেন আরিয়াস। কক্সকে ‘মোটা’ বলে সম্বোধন করেছিলেন। সেই মন্তব্যের জন্যই শাস্তির মুখে পড়তে হল তাকে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন ২৭ বছর বয়সী কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই  নারী ফুটবলার।

কক্সের এই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস। সাংবাদিকদের সঙ্গে আলাপকাপে কক্সকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন তিনি। আরিয়াস বলেছিলেন, ‘সে (কক্স) এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।’

ফুটবলারকে নিয়ে ফেডারেশনের সভাপতির এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও। এর জেরেই ছয় মাসের শাস্তির রায়। ‘মারাত্মক ভুলের কারণে’ ফিফার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন আরিয়াস এবং নিজের শব্দচয়নকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ফুটবলারকে মোটা বলায় বরখাস্ত ফুটবল ফেডারেশন প্রধান

আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫