ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শাকিব খানের পরবর্তী সিনেমা “বরবাদ” বাজেট ১৫ কোটি?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

সময়টা বেশ ভালো যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের। এই তারকার পরপর সবশেষ তিনটি সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে। বিশেষ করে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ ঢালিউড ইন্ডাস্ট্রির সকল সিনেমার আয়ের রেকর্ডে ভেঙেছে।

দিনকে দিন নিজেই নিজের একমাত্র প্রতিদ্বন্দী হয়ে উঠছেন শাকিব। ঢালিউডেও তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই। এমন অবস্থায় আগামী দিনে নিজের কাজ নিয়ে আরও সচেতন হতে চান এই নায়ক।

বেছে বেছে বছরে একটি-দুইটি সিনেমায় কাজ করতে চান তিনি। যারই ধারাবাহিকতায় চলতি বছর শাকিব খানের পরবর্তী সিনেমা হতে চলেছে ‘বরবাদ’। যেটি নির্মাণ করবেন নবাগত নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

সিনেমায় নবাগত হলেও এই নির্মাতার হাতে শতাধিক নাটক। শাকিবকে নিয়েই পর্দায় অভিষেক হবে হৃদয়ের। যে কারণে আয়োজনেরও যেন কমতি রাখেননি।

সংশ্লিষ্টদের তথ্যমতে, ‘বরবাদ’ সিনেমার বাজেট হতে চলেছে ১৫ কোটি টাকা। যেটা বাংলাদেশের যেকোনো সিনেমা তৈরির ক্ষেত্রে রেকর্ড।

জানা যায়, ‘বরবাদ’-এর ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। পুরোপুরি অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা। যেখানে বলিউডের অনেক নির্মাতা, শিল্পীরাও যোগ দেবেন।

শাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে পারেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। যার সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা করেছিলেন তিনি।

ইতোমধ্যেই নাকি সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। নির্মাতা লোকেশন র‍্যাকি করতে দেশের বাইরে আছেন। সেখান থেকেই শাকিবের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিব খানের পরবর্তী সিনেমা “বরবাদ” বাজেট ১৫ কোটি?

আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪