ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

হোটেল-রেস্তোরাঁয় বাড়তি ভ্যাট প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই এই ঘোষণা দেয় এনবিআর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এনবিআর মূসক আইন-বিধির দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি এ ঘোষণা দেন। এনবিআর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বা আগামী রবিবার হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডারের ভ্যাট প্রত্যাহারের আদেশ জারি করতে পারে এনবিআর।

এ ছাড়াও ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায় ভ্যাটের হার কমতে পারে। পূর্বের ভ্যাটে ফিরে গেলে দাম কমবে এসব পণ্যের।

সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদিউজ্জামান মুন্সি বলেন,  মূল্য সংযোজন কর মূসক ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ও দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে।

রেস্তোরাঁর ক্ষেত্রে আগে যে ৫ শতাংশ মূসক প্রযোজ্য ছিল সেটাই থাকবে।

৯ জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পর থেকেই বাড়তি ভ্যাট ও শুল্কের বিরোধিতা করে আসছে ব্যবসায়ী ও গ্রাহকরা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব পণ্যের ভ্যাট প্রত্যাহার হয়ে কমতে পারে দাম

আপডেট সময় : ১২:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫