ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩২১ এসআই ছাড়াই ৪০তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম সাব-ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। যদিও মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে ৫ আগস্টের পর চারধাপে বাদ পড়া ৩২১ জন এসআই ছাড়াই যথারীতি এই অনুষ্ঠান পালিত হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আইজিপি বাহারুল আলম নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে, পুলিশ সংস্কার কমিশনের এই মহতি উদ্যোগের সাথে সবাই একাত্ম। অপরাধ দমন ও জনগণের জীবন, নিরাপত্তা ও সমাজের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের প্রধান কাজ। পরিবর্তিত পরিস্থিতিতে নতুনদের সৃজনশীল প্রতিভার প্রতি আস্থা রাখতে চায় বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

২০২৩ সালে ব্যাচটি বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় মোট ৮২১ জন এসআই। পরে গুরুতর অপরাধের কারণে ২২ জন চাকুরিচ্যুত হয়।

মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে ৫ আগস্টের পর চারধাপে বাদ পড়েন ৩২১ জন এসআই। ব্যাচটির অবশিষ্ট থাকা ৪৮০ জন সাব-ইন্সপেক্টর ৮টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেয়। এতে বেস্ট একাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম ও সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম।

সকলের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি। আজকের এই সমাপনী কুচকাওয়াজটি গেলো ২৬ নভেম্বর হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বাতিল করা হয়েছিলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

৩২১ এসআই ছাড়াই ৪০তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫