ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিটিবির সামনে আদিবাসী ও স্টুডেন্ট ফর সভারেন্টির সংঘর্ষ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

নবম দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। বুধবার সকালে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা এনসিটিবির সামনে অবস্থান নেয়।

বেলা বারোটার দিকে তারা এনসিটিবির সামনে পৌঁছালে সেখানে উপস্থিত স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এসময় পুলিশ দুপক্ষকে থামানোর চেষ্টা করলেও মানব ব্যারিকেড ভেঙে এনসিটিবির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ ঘটনায় একজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির প্রেক্ষিতে পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ বাদ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি। গত ১২ জানুয়ারি এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

এনসিটিবির সামনে আদিবাসী ও স্টুডেন্ট ফর সভারেন্টির সংঘর্ষ

আপডেট সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫