ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

কামরাঙ্গীরচরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে সংঘর্ষ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীর চরের কুড়ার ঘাট হাসপাতাল সংলগ্ন মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় ইমন (২২) নামে একজন ছুরিকাঘাতে আহত হন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান। তবে হতাহতের বিষয়ে তিনি অবহিত নন বলে জানিয়েছেন।

তিনি জানান, সেখানে স্বেচ্ছাসেবক দলের একটি কর্মী সমাবেশ ছিল। সেখানে কিছুটা ঝামেলা হয়েছে বলে তিনি জানেন। তবে কেউ ছুরিকাঘাতে আহত হয়েছে কিনা তেমন খবর তিনি এখনো পাননি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে সেখানে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ চলছিল। হঠাৎ করে দুই গ্রুপের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ইমন নামে এক পক্ষের একজন আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

কামরাঙ্গীরচরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে সংঘর্ষ

আপডেট সময় : ০৩:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫