ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন : প্রধান উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

এসময় গত বছরের মে মাসে যারা কর্মস্থলে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় প্রবেশের সুবিধা দেয়ার জন্য দেশটির হাইকমিশনারকে জানান ড. ইউনূস।

জবাবে হাইকমিশনার জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ টেকনিক্যাল কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে সভা করেছে এবং আগামীকাল মঙ্গলবারও একই বিষয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অধ্যাপক ইউনূস অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার ঢাকা সফরের সময় আলোচনা হওয়া বিষয়টি স্মরণ করিয়ে বলেন, মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া শেষ করবে, যাতে পরবর্তী ব্যাচের কর্মীরা মালয়েশিয়ায় কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

প্রধান উপদেষ্টা ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। আসিয়ানের একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টার প্রতি দেশটির সমর্থনও কামনা করেন তিনি।

এ সময় বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা চাইলেন : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫