ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

‘তুমি’ ‘আমি’র যে ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী ২০২০ সালে দেশ ছাড়ার পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন। গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে। এরপর তিনি যশোরে মাহফিল করেন; সেখানে রেকর্ড সংখ্যাক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সবশেষ গত শনিবার রাতে সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় এই ইসলামিক স্কলার। সেখানে শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী ২ ঘণ্টা বক্তব্য না রেখে ১ ঘণ্টা ২৫ মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহফিলে ‘তুমি’ ‘আমি’ শব্দচয়ন নিয়ে অনেক নেটিজেনরা সমালোচনা করেন। এ নিয়ে তিনি আজ সকালে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন।

পোস্টে মিজানুর রহমান আজহারী বলেছেন, আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করি। মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের ‘তুমি’ বলে এড্রেস করি। কখনো ঢালাওভাবে ‘তুমি’ সম্বোধন করি না।

তিনি বলেন, একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা। পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব মুরুব্বিরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে। এখন মাঠে জেন-জেডদেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনি-র চেয়ে তুমি বললেই বেশি উৎফুল্ল হয়। আর তুমি বলে, আমিও সহজেই তাদের সঙ্গে কানেক্ট করতে পারি।

এই স্কলার বলেন, মূলত ওদেরকে বেশি আপন করে নিতেই, স্নেহভরে এই ‘তুমি’ সম্বোধন। আপনি-তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

‘তুমি’ ‘আমি’র যে ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী

আপডেট সময় : ০২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫