ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘কমপ্লিট শাটডাউন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে টানা দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে সোমবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীর পক্ষে বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী এ কে এম রাকিব জানান, দুপুর  দেড়টার মধ্যে মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না এলে সচিবালয়মুখী পদযাত্রা করবেন তারা।

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে এসব কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

অন্য দাবিগুলো হলো শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত শতকরা ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসনভাতা দিতে হবে।

আজ সোমবার সকালে শিক্ষার্থীদের জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে। এর আগে রোববার সকাল সাড়ে ৮টা থেকে অনশন করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি তারা।

সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের মূল অংশে তালা দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। এতে কোনো ধরনের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না। তবে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘পকেট গেইট’ খোলা রাখা হয়েছে।

এদিকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরা নিজেদের বিভাগে তালা দিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা চলবে না। গত রাতেই তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। আজ তা বাস্তবায়ন করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কমপ্লিট শাটডাউন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫