ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করতে সরকারের কমিটি 

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসাসহ নানা কারণে রাজনৈতিক নেতা–কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করার লক্ষে সরকার মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে দুটি কমিটি করেছে।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের কমিটিতে সভাপতি করা হয়েছে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। আর জেলা পর্যায়ের কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। মন্ত্রণালয়ের কমিটির সদস্য চারজন, একজন সদস্য সচিব। জেলার কমিটির সদস্য দুজন, একজন সদস্য সচিব।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সাথে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে।

এতে বলা হয়, জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে, মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশে হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের নিকট সুপারিশ করবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জেলা কমিটির কাছ থেক সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা–নিরীক্ষা করে উদ্যোগ নেবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করতে সরকারের কমিটি 

আপডেট সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪