ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চমক রেখে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

এক মাসের কিছু বেশি সময় পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। আট জাতির এই টুর্নামেন্ট গড়াতে যাচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি। তার আগে আইসিসি সময় বেঁধে দিয়েছে দলগুলোকে। আসর সামনে রেখে দল পাঠানোর শেষ সময় ১২ জানুয়ারি। সময়সীমার শেষদিনে আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।

আইসিসি ইভেন্টে বাংলাদেশের দল ঘোষণা মানেই নাটকীয়তা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হলেও তাদের ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। এই দুই তারকা ছাড়াও দলে থাকছেন না লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা লিটন কুমার দাস ক্রিকেটার ও পেসার শরিফুল ইসলাম।

আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ থাকবে। এদিন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব পড়বে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের কাঁধে। এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও পারভেজ ইমনের ওয়ানডে অভিষেক হয়নি। অভিষেকের অপেক্ষায় থাকা ইমনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাবে টাইগাররা।

এছাড়া ফর্মের জন্য বাদ পড়েছের লিটন দাস। সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে লস্বা সময় ধরেই ফর্মহীনতায় তিনি। এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এদিকে সৌম্য সরকার চোটে বাইরে থাকলেও তাকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট।  দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় চার পেসার রেখেছেন নির্বাচকরা। বিমানে চড়ার টিকিট পেয়েছেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। আর সাকিব আল হাসানের না থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পুষিয়ে দিতে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।

একনজরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড- 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চমক রেখে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন

আপডেট সময় : ০১:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫