ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ যাচ্ছে ভারতের ‘বিশেষ অনুরোধে’: উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ভারতের ‘বিশেষ অনুরোধে’ দেশটিতে ইলিশ মাছ যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, “বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রপ্তানির অনুমোদন) দিয়েছেন। তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন।

“ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে তো আমি জোর করতে পারি না।”

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুর্গাপূজার শুরুর দুই সপ্তাহ আগে শনিবার ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মত এবারও বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে চেয়ে গত ১১ সেপ্টেম্বর চিঠি দেয় ভারত।

ভারতীয় ব্যবসায়ীদের ওই চিঠিতে বলা হয়, ১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে ৫ হাজার টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল। তবে ২০১২ সালের পর থেকে রপ্তানি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আবার গত পাঁচ বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাচ্ছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছিলেন ভারতের ব্যবসায়ীরা।

এর আগে দায়িত্ব নিয়ে গত ১১ অগাস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেছিলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে।

তার ভাষ্য ছিল, “দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে সেটা হতে পারে না।”

স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছিলেন উপদেষ্টা।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের সময় ইলিশ জব্দের বেশ কিছু খবর সংবাদমাধ্যমে এসেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইলিশ যাচ্ছে ভারতের ‘বিশেষ অনুরোধে’: উপদেষ্টা

আপডেট সময় : ০৮:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪