ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে
আজ এই বছরের প্রথম বার্সা-রিয়াল মহারণ। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের মঞ্চে বার্সেলোনার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে ৪-০ গোলে হেরেছিলো রিয়াল। সেজন্য যেকোনো মূল্যে ট্রফি জয় করে আড়াই মাস আগের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এদিকে ফাইনাল ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সার বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি ঘাম ঝরিয়েছে দল। ভুলগুলো এড়ানোর পাশাপাশি প্রথম এল ক্ল্যাসিকোর হার থেকে শিক্ষা নিতে জোড় দিয়েছেন রিয়াল কোচ।

কার্লো আনচেলত্তি বলেন, প্রথম এল ক্ল্যাসিকোতে কি হয়েছিলো তা ভাবতে হবে আমাদের। ভুলগুলো এড়িয়ে ভালো কাজের পুনরাবৃত্তি করতে হবে। ক্ল্যাসিকো সবসময়ই ক্ল্যাসিকো; তবে ফাইনালে কিছুটা চাপ তৈরি করতে পারে। এটি এমন একটি প্রতিযোগিতা, যা অনেক বেশি অনুপ্রেরণা যোগায়।

যদিও রিয়াল মাদ্রিদকে প্রথম এল ক্ল্যাসিকোতে হারানোর পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে অনেকটাই। দারুণভাবে মৌসুম শুরুর পর ছন্দ হারিয়েছে বার্সেলোনা। তবে সেদিকে খুব একটা নজর দিতে আগ্রহী নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। রিয়ালকে সমীহ করেই নতুন করে শুরু করার তাগিদ তার।

হ্যান্সি ফ্লিক বলেন, রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি। চ্যাম্পিয়ন হতে হলে দ্রুতগতির ফুটবল খেলতে হবে আমাদের। অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে যেভাবে খেলেছি, তার থেকেও ভালো খেলতে হবে দলকে। কেননা ম্যাচ কিভাবে সামলাতে হয় তা ভালো করেই জানা আছে রিয়ালের। যেকোনো ভুলের সুযোগ তারা ভালোভাবে কাজে লাগানোর সক্ষমতা রাখে।

প্রসঙ্গত বার্সেলোনার দায়িত্ব গ্রহণের পর হ্যান্সি ফ্লিকের জন্য প্রথম ফাইনাল এটি। সেজন্য শিরোপা জিতে শুরুটা জয় দিয়েই করতে চাচ্ছেন হ্যান্সি ফ্লিক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ আজ

আপডেট সময় : ১১:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫