ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা নিয়ে যা জানা গেল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে ভারতীয় দল তা নিয়ে চলছে জল্পনা। এরইমধ্যে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন টিম ইন্ডিয়ায় খেলা তারকে পেসার। বিদায় বেলায় আবেগেপ্লুত হলেন তিনি।

মাসখানেক পর পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। হাইব্রিড মডেলের ৮ দেশের এই টুর্নামেন্টের ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে ১০ মার্চ। এই মেগা ইভেন্টের আসরকে সামনে রেখে দল পাঠানোর শেষ সময় ১২ জানুয়ারি। জানা যায়, সময়সীমার শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের স্কোয়াড জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে বাংলাদেশের দল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে দেশের জার্সিতে তামিমকে ফেরাতে চেয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার এই ওপেনার ফেরার গুঞ্জন থাকলেও, সেই পথ আর খোলা রাখতে চাননি তামিম। বোর্ডের থেকে সময় চাওয়ার ৯৬ ঘন্টার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম।

এদিকে সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবি সূত্রে জানা যায়, সাকিবের খেলা এখন পুরোপুরি বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিবির এক নির্বাচক জানান যেহেতু সাকিব দেশে নেই তাই তার সঙ্গে আলোচনা করা সম্ভব নয় তাই বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছে নির্বাচক কমিটি। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড জমা দেওয়ার প্রসঙ্গে বিসিবির সূত্র জানান, রোববার (১২ জানুয়ারি) আইসিসিতে স্কোয়াড পাঠাবে বিসিবি। তবে সেটি গণমাধ্যমে প্রকাশ করা হবে না। স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ থাকায় এই সিদ্ধান্ত।

এছাড়া আরো জানা যায় প্রাথমিক স্কোয়াড প্রায় চূড়ান্ত তবে চূড়ান্ত ঘোষণার আগে কিছু বিষয়ে পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য বড় একটি মঞ্চ। তাই দলের স্কোয়াড নিয়ে এই উত্তেজনা ও অনিশ্চয়তা স্বাভাবিক। সবার চোখ এখন বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা নিয়ে যা জানা গেল

আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫